বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু, চান্দগাঁও থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ৬:২৯ অপরাহ্ণ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ৬:৩৩ অপরাহ্ণ
হাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু, চান্দগাঁও থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামে নগরে পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপ সহকারী পরিচালক মোহাম্মদ শ‌হিদুল্লাহ’র মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী চাঁন্দগাও থানার ওসি, ও‌সি তদন্তসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন।

সোমবার (১৬ অ‌ক্টোব‌র) মোহাম্মদ শ‌হিদুল্লাহ’র স্ত্রী ফয়‌জিয়া খানম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালতে মাম‌লা‌টি দায়ের করেন। আদালত মামলা‌টি গ্রহন করে আদেশের জন্য রেখেছেন।

মামলায় বিবাদীরা হলেন ও‌সি খায়রুল ইসলাম, এএসআই মোঃ ইউসুফ, এএসআই সো‌হেল রানা, প‌রিদর্শক (তদন্ত) মোঃ মবিনুল হক, শহীদুল্লাহর প্রতিবেশি এস এম আসাদুজ্জামান, জ‌সিম উ‌দ্দিন, মোঃ লিটন, রনি আক্তার তা‌নিয়া, ক‌লি আক্তার।

 

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে চান্দগাঁও থানার ওসি, পরিদর্শক (তদন্ত), এএসআইসহ ৯ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।মামলার অভিযোগের বিষয়ে আদালতে ত্রিশ মিনিট শুনানি হয়। আদালত শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares