বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

উখিয়ায় ৯ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ৭:০৬ অপরাহ্ণ আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ৭:০৬ অপরাহ্ণ
উখিয়ায় ৯ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

সাম্পান ডেস্ক

কক্সবাজারে  ৯ হাজার ৬ পিস ইয়াবাসহ আজিম উল্লাহ নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) কক্সবাজার উখিয়ায়
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) আটক করে।

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনিবার (১৪ অক্টোবর) রাতে উখিয়ার লম্বাশিয়া-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প থেকে ঐ রোহিঙ্গা যুবককে আটক করে এপিবিএন।

আটক আজিম উল্লাহ উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, আটককৃত রোহিঙ্গাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঐ যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares