বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডের  ধর্ষণ মামলার পলাতক আসামী  ১৪ বছর পর গ্রেফতার

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩ | ৮:২৬ অপরাহ্ণ আপডেট: ১৩ অক্টোবর ২০২৩ | ৮:২৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডের  ধর্ষণ মামলার পলাতক আসামী  ১৪ বছর পর গ্রেফতার

সাম্পান ডেস্ক

২০০৯ সালের অক্টোবর মাসে সীতাকুণ্ড থানা এলাকায় ধর্ষণের শিকার হন ২৬ বছরের এক যুবতী। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং মামলা নং ১৪(১০)০৯। এ সময় একমাত্র আসামি ছিলেন উত্তর মাহমুদাবাদের জাহাঙ্গীর আলমের সন্তান আমিরুল ইসলাম রাসেল (৪২)। মামলার পর থেকে ১৪ বছর আত্মগোপনে চলে যান সে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টায় সীতাকুন্ড থানাধীন উত্তর মাহমুদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আমিরুল ইসলাম রাসেলকে ধরতে সক্ষম হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা জানিয়েছেন, আমিরুল ইসলাম রাসেল ধর্ষণ মামলার এজাহার নামীয় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। সে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। ২০১৩ সালে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares