স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে আসরের তৃতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। শুক্রবার (১৩ অক্টোবর) ভারতের চেন্নাইয়ের এম. চিদাম্বরম স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান করে ২৪৬ রানের লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ডকে।
বাংলাদেশর দলীয় ৪৪.৬ ওভারে তাসকিন মিচেল স্যান্টনার শেষ বলে ড্যারিল মিচেল হাতে ক্যাচ তুলে আউট হন। তাসকিন করেন ১৯ বলে ১৭ রান। এরপর মুস্তাফিজুর রহমানও শেষ দিকে ৪ রান করেন। এরপর মাঠে নামেন শরিফুল ইসলাম।
শরিফুলের সঙ্গে তখন পিচে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শরিফুলকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ১২ বলে ২০ রানের । তাতে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ দাড়ায় ২৪৫ রান। মাহমুদউল্লাহ করেন ৪৯ বলে ৪১ রান।
নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নেন লকি ফার্গুসন। এতে তিনি খরচ করেন ৪৯ রান। দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। এছাড়াও একটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস।
