ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পৌর এলাকায় গলায় রশি পেঁচানো অবস্থায় মো. আলাউদ্দীন (৪৫) নামের একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানান,সে আত্মহত্যা করেছে। তবে, হত্যাকাণ্ড কিনা কদন্ত করে দেখা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় তার ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলাউদ্দীন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে। তার নাজিরহাট বাজারে থাই অ্যালুমিনিয়াম গ্লাসের একটি দোকান রয়েছে। তিনি মাইজভাণ্ডারির ভক্ত ছিলেন।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়িতে তার একটি আলাদা রুম ছিল। রুমটিকে আসর বানিয়ে সেখানে প্রতিদিন তিনি জিকির করতেন। আজ সকালে সেই রুমের বিমের সাথে গলায় রশি পেঁচিয়ে অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দীন ফারুকী বলেন,লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তদন্ত করে দেখা হচ্ছে।
