প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ৯:৫৩ অপরাহ্ণ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ৯:৫৪ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক
২০২৮ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যৌথভাবে হবে আয়োজন করবে যুক্তরাজ্যে ও আয়ারল্যান্ডে। ২০৩২ সালে ইউরোর আসর জমবে যৌথভাবে ইতালি এবং তুরস্কে।
আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইউরোপের আঞ্চলিক ফুটবল সংস্থা উয়েফা।
২০৩২ সালের উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য ইতালির সঙ্গে যৌথভাবে প্রস্তাব দেয় তুরস্ক। এই কারণে ২০২৮ সালের আসর থেকে সরে দাঁড়ায় তারা। এতেই দুই আসরের আয়োজক দেশ চূড়ান্ত হয়ে যায়।
ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডিতে উভয় আসরের আয়োজক আগেই নির্ধারণ হয়ে যায়। তবে উয়েফার কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন ছিল, যা হয়েছে মঙ্গলবার (১০ অক্টোবর)।
২০২৪ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর বসবে জার্মানিতে।
