বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

নগরীতে বাসায় আটকিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য, অভিযুক্ত  ২ আটক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ২:১৫ অপরাহ্ণ আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ২:১৬ অপরাহ্ণ
নগরীতে বাসায় আটকিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য, অভিযুক্ত  ২ আটক

সাম্পান ডেস্ক

সিএমপি বন্দর থানার অভিযানে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অসহায় মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করা এবং মারধর করে যৌন নিপীড়নের শিকারে পরিণত করার অপরাধে ২ জন গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়।

১০ অক্টোবর দিনগত রাত সাড়ে ১২ টায় সিএমপির এক বিবৃতিতে অভিযানের বিষয়ে জানিয়েছে।

এতে বলা হয়, সিএমপি বন্দর থানার এসআই আব্দুল্লাহ আল নোমান সংগীয় ফোর্সসহ সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রির হাটে মিষ্টিমুখ সংলগ্ন ডাক্তার সরোয়ারের বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে। এসময়  মোঃ গোলাম মোস্তফা ও মোঃ মিশকাতকে আটক করেন। ঘটনাস্থল থেকে ২ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা পলাতক অপর ব্যক্তিদের সহায়তায় সংঙ্গবদ্ধভাবে পরস্পর যোগসাজশে বর্ণিত উদ্ধারকৃত ভিকটিমদের ঘটনাস্থলে আটক রেখে। তাদের অসহায়ত্ব ও আর্থসামাজিক দুরাবস্থার সুযোগ নিয়ে যৌনকর্মী হিসেবে নিয়োজিত করে অবৈধভাবে আর্থিক লাভের উদ্দেশ্যে ভিকটিমদেরকে ইচ্ছার বিরুদ্ধে খদ্দেরদের কাছে পাঠানো এবং মারধর করে যৌন নিপীড়নের শিকারে পরিণত করেছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares