নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক ব্রেইন স্ট্রোক করেছেন।অনেকটা সঙ্কটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা যায়, অসুস্থ অনুভব করায় মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে নেয়া হয়।সেখানে সিটি স্ক্যান শেষে ডাক্তাররা জানান তার ব্রেইন স্ট্রোক হয়েছে।
কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) সকালের দিকে ওনি খুব মাথাব্যথা এবং ঘাড় ব্যথা অনুভব করেন। পরে সকাল আটটার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল নেয়ার পর ওনার একটা সিটিস্ক্যান করা হয়। পরে ডাক্তার সিটি স্ক্যান রিপোর্টের বিষয়ে জানান, ওনার ব্রেন হেমারেজ হওয়ায় ব্রেন স্ট্রোক করেছেন তিনি।
সাকিব বলেন, জেনারেল ইব্রাহিম এখন সিএমএইচের ডিএইচডি ইউনিটে ভর্তি রয়েছেন। আজ ওনার একটি অপারেশন লাগতে পারে।ওনার ছোট ভাই একজন নিউরোলজিস্ট। তিনিও এসেছেন। অপারেশনের বিষয় আজ বিকালে সিদ্ধান্ত হবে। ওনার অবস্থা সংকটাপন্ন বলা যায়।
