প্রকাশ: ১ অক্টোবর ২০২৩ | ৭:২৬ অপরাহ্ণ আপডেট: ১ অক্টোবর ২০২৩ | ৭:৪১ অপরাহ্ণ
ফটিকছড়ি উপজেলার সিএনজি -জীপ গাড়ি সংঘর্ষে একরাম হোসেন (৪০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়।
বরিবার (১ অক্টোবর) উপজেলার পেলাগাজি দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরাম হোসেন উপজেলার আজিমপুর সেকান্দর মাঝির বাড়ির ছালেহ আহমদের ছেলে । আহত ২ জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
