সাম্পান ডেস্ক
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রোগ্রেসিভি পার্টি অব দ্য মালদ্বীপ (পিপিএম) এর নেতা মোহামেদ মইজ্জু। তিনি কট্টর ভারত বিরোধী ও চীনপন্থী হিসেবে পরিচিত।
শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ভারতপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে পরাজিত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শনিবার মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিরোধী নেতা মোহামেদ মইজ্জু। অন্যদিকে ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। ইতিমধ্যে পরাজয় স্বীকার করে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
মালদ্বীপের রাজধানী মালের মেয়র ছিলেন মোহামেদ মইজ্জু। তিনি ‘ভারতকে বিদায় করো’ শ্লোগান দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। কারণ ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।
জানা যায়, আগামী ১৭ নভেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। ওই দিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন মোহাম্মদ মইজ্জু।
