বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাহাড়তলীতে  ৪৬০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ৭:২৫ অপরাহ্ণ
পাহাড়তলীতে  ৪৬০০ পিস ইয়াবাসহ আটক ১

সাম্পান ডেস্ক

নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) থানার অলংকার মোড়ে সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক মহিদুলের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার মধ্যম শিয়াল কাঠি এলাকায়। তার বাবার নাম আবদুল আজিজ।

র‍্যাব জানায়, মহিদুল কক্সাবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বাসযোগে খুলনার দিকে নিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম নগরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। প্রাথমিকভাবে আটক যুবক কক্সবাজার থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে খুলনা অঞ্চলে বিক্রির কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares