বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

পাকিস্তানে বোমা হামলায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৫২ জনের মৃত্যু

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৩ অপরাহ্ণ
পাকিস্তানে বোমা হামলায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৫২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে বালুচিস্তানের আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিছিলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে।

এতে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাসহ অন্তত ৫২ জনের মৃত্যু ও একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বালুচিস্তানের মাসতাং বিভাগে জুম্মার নামাজ শেষে মিছিলের জন্য জড়ো হন মানুষ। তখনই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।খবর দ্য ডনের।

বোমা হামলায় হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেছেন নওয়াব ঘোস বখশ রাইসানি মেমোরিয়াল হাসপাতালের প্রধান নির্বাহী ডাক্তার সাঈদ মিরওয়ানি। তিনি শুরুতে ৩৪ জন নিহতের কথা নিশ্চিত করেন। পরে নিহত আরও বেড়েছে।

অপরদিকে পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিটি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) মোহাম্মদ জাভেদ লেহরি। তিনি আরও জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী বোমা হামলা ছিল।

সহকারী কমিশনার আরও জানিয়েছিলেন, আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবীর মিছিলের জন্য যখন মানুষ জড়ো হন তখনই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি (যাচাই বিহীন) ছবিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের পর রক্তমাখা মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। অনেকের শরীরের বিভিন্ন অংশ উড়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares