নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল থানার সদ্য বি.দায়ী ওসি জাহিদ ইকবাল (৪৬) ঘটনাস্থলেই নিহত হয়েছে।পরিবারের সদস্যদের নিয়ে এই পুলিশ কর্মকর্তা আনন্দ ভ্রমণে বান্দরবান যাচ্ছিলেন।এই ঘটনায় তাঁর সন্তানরাসহ আরও ৭ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মিরসরাই উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে একটা কালভার্টের সাথে ইনস্পেক্টর জাহিদ ইকবালকে বহনকারী হাইসের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওসি জাহিদ ইকবাল বাংলাদেশ পুলিশের ২৭তম ব্যাচের ক্যাডেট (এসআই)। তিনি ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈল থানা থেকে বদলি হয়ে সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দেয় একটি হাইচ গাড়ি। পরে ওই হাইচ গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেটকার গাড়ি ধাক্কা দেয়। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাইসে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়। আহত হয়েছে গাড়িতে থাকা আরও সাত জন।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় ঢাকা থেকে আসা একটা হাইস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা দেয়।এতে গাড়িতে থাকা এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেব।গাড়িতে থাকা আরও ৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন।তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
