বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আল্লামা তাহের শাহের নেতৃত্বে আগামীকাল নগরীতে জশনে জুলুস

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৪৮ পূর্বাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫৫ পূর্বাহ্ণ
আল্লামা তাহের শাহের নেতৃত্বে আগামীকাল নগরীতে জশনে জুলুস

সাম্পান ডেস্ক 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  আগামীকাল(২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে নগরীতে  ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এতে  অর্ধকোটি লোকের সমাগম হবে বলে ধারণা করছে আয়োজকরা।

এ বছর জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হুজুর সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ)। এতে উপস্থিত থাকবেন, সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাব্বির শাহ ও শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে তারা চট্টগ্রামে অবস্থান করছেন। এ জুলুসের আয়োজক সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক সহযোগিতা করে গাউসিয়া কমিটি বাংলাদেশ।

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল থেকে চট্টগ্রামে প্রথম এ জশনে জুলুসের সূচনা হয়। প্রথম জুলুসটি গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ্’র (রহ.) দিকনির্দেশনায় নগরীর বলুয়ারদীঘি পাড় খানকাহ্ শরিফ থেকে আনজুমানের সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে এসে শেষ হয়। এরই ধারাবাহিকতায় এবার ৫১তম জুলুস হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares