বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়িতে  বিদ্যুতায়িত হয়ে  যুবকের মৃত্যু

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৯:০৬ অপরাহ্ণ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৯:০৭ অপরাহ্ণ
ফটিকছড়িতে  বিদ্যুতায়িত হয়ে  যুবকের মৃত্যু
  • ফটিকছড়িতে  বিদ্যুতায়িত হয়ে  যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি


ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন রশিদাপুকুর সংলগ্ন আতাউল্লাহ পাড়ার নুরুল আলম ভবন নামক এক ভবনের পাশে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজ লাইনে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু ঘটনায় ঘটেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ জাহেদ ( ৩০)। তিনি নাজিরহাট পৌরসভাধীন কুম্ভারপাড়া বড় বাড়ির হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জাহেদ ছাদে উঠে মূলত তার স্ত্রীর শুকাতে দেয়া কাপড় নিয়ে যেতে। ছাদে উঠে দেখতে পান কাপড়ের একটি অংশ বিদ্যুতের তারের খুব নিকটে। সেটি সংগ্রহ করতে গিয়েই তিনি বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করে। এদিকে এই ঘটনায় পল্লী বিদ্যুতের উদাসীনতা ও ভবনের মালিকের গাফিলতিকে দায়ী করে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares