বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে রোহিঙ্গা শিশুর দায়ের কোপে আরেক শিশু নিহত

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১:৩৮ পূর্বাহ্ণ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩ | ১:৪১ পূর্বাহ্ণ
বান্দরবানে রোহিঙ্গা শিশুর দায়ের কোপে আরেক  শিশু নিহত

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানে সাদিয়া মনি (৬ ) নামে এক রোহিঙ্গা কন্যা শিশু অপর রোহিঙ্গা শিশুর দায়ের কোপে নিহত হয়েছে। নিহত শিশুটি মুসলিম পাড়ার বাসিন্দা মো. ইদ্রিসের মেয়ে।

আজ (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় লামা উপজেলার ফাসিয়াখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাশঁখাইল্যা ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত শিশু মো. হেলাল উদ্দিন (১৩)। সে একই পাড়ার নবী হোসেনের ছেলে। ঘটনার পর পুলিশ তাকে  রক্তাক্ত দাসহ আটক করে।

স্থানীয়রা জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে গত ৩ বছর আগে নবী হোসেন ও ইদ্রিস নামের দুই রোহিঙ্গা পরিবার বাঁশ খাইল্লাঝিরির মুসলিম পাড়ার বাসিন্দা জনৈক নাজেম উদ্দিনের বাগানে কেয়ারটেকার হিসেবে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইদ্রিসের মেয়ে সাদিয়া মনি ঘর থেকে খেলতে বের হন। একপর্যায়ে  পাশের বাড়ির হেলাল উদ্দিন তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সাদিয়া মনিকে দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই  মারা যান সাদিয়া মনি।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, তার উভয়ে রোহিঙ্গা শিশু। ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদের পর হত্যা মামলা দায়ের করা হবে। নিহত শিশুর লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares