বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফটিকছড়ির মাইজভান্ডারে পুকুরে ডুবে মুরিদের মৃত্যু

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ
ফটিকছড়ির মাইজভান্ডারে পুকুরে ডুবে মুরিদের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির মাইজভান্ডারে  গোসল করতে নেমে মুহাম্মদ ইদ্রিস (৪০) নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) বিকালে মাইজভান্ডারের শা-হী পুকুরে এ ঘটনা ঘটে।নিহত ইদ্রিস রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট এলাকার বাসিন্দা।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ইদ্রিস মাজারে জিয়ারতের উদ্দেশ্য আসেন। বিকালে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুব দেন। যখন তার অবস্থা খারাপ দেখে তাকে খোঁজতে পুকুরে নামেন আশে পাশে লোকজন। পরে ফটিকছড়ি ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে পুকুরের পানি থেকে নিহতের লাশ উদ্ধার করে।

জানা গেছে, নিহত ইদ্রিস রাঙ্গুনিয়া থেকে মাজার জিয়ারত করতে মাইজভান্ডারে আসেন। মানতে পূরণ করতে পুকুরে গোসল করতে নামেন। তিনি জিয়াউল হক মাইজভান্ডারি মুরিদ।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ারসার্ভিস কর্মকর্তা আসিফ বলেন, মাইজভান্ডার পুকুর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি গোসল করতে পুকুরে নেমে নিখোঁজ হন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares