বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘আ’লীগে থাকা কুত্তার বাচ্চারা জামায়াতের সাথে হাত মেলাতে চেয়েছিল, নজিবুল বশরের কারণে পারেনি’

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪২ অপরাহ্ণ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ
‘আ’লীগে থাকা কুত্তার বাচ্চারা জামায়াতের সাথে হাত মেলাতে চেয়েছিল, নজিবুল বশরের কারণে পারেনি’

নিজস্ব প্রতিবেদক 

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ১৪ দলীয় শরীক দল নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন,’দেশ একটি ক্রান্তিলগ্ন পার করছে।শুকুনের দল এদিকে তাকিয়ে আছে।একটি শকুনের দল, হায়েনার দল আওয়ামীলীগের মধ্যেও আছে। এ কুত্তার বাচ্চারা জামাতের সাথে হাত মিলাতে চেয়েছল। নজিবুল বশর মাইজভান্ডারী তা হতে দেয়নি।গালি দিয়ে বললাম।নামও বলতে পারি।তবে বলবো না।’

তিনি রবিবার ( ১৭ সেপ্টেম্বর) ফটিকছড়িতে উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

নজিবুল বশর  বলেন, ‘আজ ইন্ডিয়ান সরকার স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছে ‘নো জামাত’।জামায়াতকে নিয়ে কোন খেলা সরকার খেলতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি।হেডাম আছে বলেই বলছি।আজকে আওয়ামী লীগ অনেক সুফল পাচ্ছে।একটা সুফল, জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে।এটি নজিবুল বশর মাইজভান্ডারি করেছে।’

তিনি বলেন ‘প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করি। তবে আপনার অধিকার নেই নজিবুল বশর মাইজভান্ডারীকে অসম্মান করার। পছন্দ না হয় বলবেন এ মুহূর্তে রিজাইন করে চলে যাবো। তবে রিজাইন করলে ঠিক থাকবেন কিনা চিন্তা করবেন।এতো সস্তা না দুনিয়ায়দারি। এতো সস্তা হলে বহুত কিছু হতো।নজিবুল বশর কোথাও থেকে ভেসে আসেনি।

 

ভান্ডারী বলেন,’মাননীয় প্রধানমন্ত্রীর আপনি মৃত্যুকে ভয় পান না।আপনাকে বহুবার হত্যা করতে চেয়েছে। আপনি মৃত্যুকে আলিঙ্গন করেন বেঁচে আছেন। গোপালগঞ্জে এত কেজি বোমা বিস্ফোরণ হয়নি! আপনি বেঁচে আছেন। আপনাকে অনুরোধ করবো, আপনি জনপ্রতিনিধের চাহিদা পূরণ করে তাদের সমস্যা মিটিয়ে দেন। আমি নজিবুল বশর মাইজভান্ডারী তাদের পক্ষ হয়ে বলছি।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মেম্বার কাউন্সিলরদেরকে ঠিক করে দেবেন। আমলাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাস কাটিয়ে কিছু করা সম্ভব না। তারা অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, একটি গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিক্রি করে দিতে রাজি আছে। পাওয়ারের জন্য অন্যকে বসাতে রাজি আছি। শেখ হাসিনা, আপনি দেশ বিক্রিও করেন নি। কারোও কাছে মাথা নতও করেন নি।আজকের পৃথিবীর সর্বোচ্চ জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। আপনি অবিচল দাঁড়িয়ে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানির সভাপতি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, নারী চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares