সাম্পান ডেস্ক
সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত এই ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চ আর নাটকীয়তায় ঠাসা। পেন্ডুলামের মত দুলতে থাকা এই ম্যাচে শেষমেশ জয়ের হাসিটা হেসেছে বাংলাদেশই।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে বেশ বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। মাত্র ৫৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে অথই সাগরের মাঝে হাবুডুবু খেতে থাকে টাইগাররা।
বিশাল সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়। দুজনের ১০১ রানের জুটিতে ভর করে আবারও জেগে ওঠে বাংলাদেশের ইনিংস। ৮৪ বলে ৮০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাকিব। অন্যদিকে হৃদয়ও ছিলেন দারুণ সাবলীল। ৮১ বলে ৫৪ রান করেন তিনি।
শেষ দিকে ২০০ রানের আগে হৃদয়ের উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন দলকে উদ্ধার করেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে এদিন দারুণভাবে জ্বলে ওঠেন নাসুম। ৪২ বলে ৪৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে মেহেদী অপরাজিত ছিলেন ২৩ বলে ২৯ রান করে। শেষ দিকে অভিষিক্ত তানজিম হাসান সাকিব ৮ বলে ১৪ রানের ইনিংস খেলে শেষপর্যন্ত টিকে ছিলেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ২৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।
হৃদয় হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। এছাড়া ২ উইকেট নেন মোহাম্মদ শামি।
