বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:১২ অপরাহ্ণ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ১১:১২ অপরাহ্ণ
স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

সাম্পান ডেস্ক

স্ত্রীর করা যৌতুক মামলায় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন আদালত-৬ এর বিচারক মো.সিরাজুদ্দৌল্লাহ কুতুবী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের পাচঁ নম্বর ওয়ার্ড বড় মাঝির বাড়ির মো.হাশেমের ছেলে সাজ্জাদ হোসেন।

আদালত সূত্রে জানা যায়, নভেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের পাচঁ নম্বর ওয়ার্ড বড় মাঝির বাড়িতে ২০২০ সালের ১৬ নভেম্বর যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে স্বামী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় স্ত্রী ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হলে থানাকে মামলা রেকর্ড করার জন্য নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ২৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নজরুল ইসলাম সেন্টু জানান, যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে মারধরের মামলায় স্বামীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares