বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

চবিতে ভাংচুরের ঘটনায় ৩ টি মামলা

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৩ | ৯:১৮ অপরাহ্ণ আপডেট: ৮ সেপ্টেম্বর ২০২৩ | ৯:২০ অপরাহ্ণ
চবিতে ভাংচুরের ঘটনায় ৩ টি মামলা

সাম্পান ডেস্ক 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  ট্রেন  দূর্ঘটনার জেরে   তিনটি মামলা করা হয়েছে। ভিসি বাসভবনে ভাঙচুর, পরিবহন দপ্তরে ভাঙচুর, গার্ড বা ভিসি হত্যাচেষ্টায় ‘অ্যাটেম্পট টু মার্ডার ‘ এই তিনটি বিষয়ে মামলা করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে গতকালের ভাঙচুরের ঘটনায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

তিনি সাংবাদিকদের বলেন, গতকাল গার্ডের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে, সেখানে আমি থাকলে আমাকেও মেরে ফেলতে চাইত।

উপাচার্য বলেন,আপনাদের কাছে যদি কোনো বিশেষ ভিডিও ফুটেজ বা ছবি থাকে তাহলে সেগুলো আমাদের দিয়ে আপনারা প্রকৃত দোষীকে খুঁজে বের করতে সাহায্য করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য  ড.আবুল মনসুর, ড. খাইরুল ইসলাম এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares