বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বান্দরবানে বড় বোনকে কুপিয়ে হত্যা করলো সৎ ভাই

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৪২ অপরাহ্ণ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০:২৯ অপরাহ্ণ
বান্দরবানে বড় বোনকে কুপিয়ে হত্যা করলো সৎ ভাই

বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের লামায় সৎ মায়ের পরোচনায় ভাই বোনকে কুপিয়ে হত্যা করেছে। ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাই কুপিয়ে তাকে হত্যা করে তার বড় বোনকে।

আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার বেগম (৪৫) বগাইছড়ি এলাকার আলী আজম এর স্ত্রী। নিহতের ২ ছেলে ৪ মেয়ে। খুনি শহর আলী ও শাকেরা খাতুন তার সৎ ভাই ও মা। ঘটনার পরপরই আশপাশের লোকজন শামসুন্নাহারকে পার্শ্ববর্তী মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল চলছে। অভিযুক্ত মা শাকেরা খাতুন (৫০) ও ছেলে শহর আলী (২৩) কে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares