বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ইউনিয়ন পর্যায়েও কমিটি দিবে হেফাজত

প্রকাশ: ২৪ মার্চ ২০২২ | ৪:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ২৪ মার্চ ২০২২ | ৫:০৪ পূর্বাহ্ণ
ইউনিয়ন পর্যায়েও কমিটি দিবে হেফাজত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন পর কেন্দ্রীয় কমিটির বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।এতে জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত তৃণমূলে কমিটি গঠন,কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ৫ সদস্যের বিশেষ কমিটি গঠনসহ বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বৈঠকে মাওলানা ফোরকানুল্লাহ ও মাওলানা মোবারকুল্লাহকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর নিযুক্তি করা হয়।

বুধবার (২৩ মার্চ) সকাল দশটায়৷ হেফাজত আমীরের পরিচালনাধীন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, বৈঠকে দেশব্যাপী জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।এছাড়া কারাবন্দী আলেম উলামাদের আইনি সহায়তা ও মুক্তির ব্যাপারে কাজ বেগবান করার জন্য পাঁচ সদস্যের সাব কমিটি করা হয়। এ কমিটির সদস্যরা হলেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা ইয়াহইয়া, আল্লামা সাজিদুর রহমান, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

বৈঠকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধগতির প্রতিবাদ জানানো হয়। এছাড়া পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের গোপন বৈঠকের প্রতিবাদ জানিয়ে দেশে অবিলম্বে তাদের সব তৎপরতা বন্ধের দাবি জানানো হয়।

আমীর আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সকাল ১০ টায় এই বৈঠক শুরু হয়ে দুপুর ১ টায় বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।মোনাজাতে আল্লামা আহমদ শফীসহ প্র‍য়াত হেফাজত নেতাদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি – সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর), আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, মুফতী মুহাম্মদ আলী, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুবারকুল্লাহ, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares