সাম্পান ডেস্ক
ফটিকছড়িতে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহানারা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলা বারৈয়ারহাট সংলগ্ন সৈয়দ সৈয়দা স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহানারা বেগম ফটিকছড়ি পৌরসভার রাঙামাটিয়া এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী জুয়েল বলেন, নিহত মহিলাটি রাস্তা পার হচ্ছিল। এ সময় চট্টগ্রামমুখী খাগড়াছড়ির একটি বাস এসে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হয় মহিলাটি। আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে , নিহত গৃহবধূ জাহানারা ওই এলাকায় বাবার বাড়িত থেকে পৌরসভার রাঙামাটিয়া শ্বশুর বাড়ি যেতে বের হয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। গৃহবধূর তিনটি কন্যা সন্তান রয়েছে।
নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, বাসের ধাক্কায় এক নারী নিহতের খবর পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ওই বাসটি আটক করেছে। চালক বাস রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় গৃহবধূ জাহানারাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি সেখানে রয়েছে।
