বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে লরি উল্টে প্রাইভেটকারকে চাপা, ৪ যাত্রী জীবিত উদ্ধার

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ আপডেট: ৫ আগস্ট ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে লরি উল্টে প্রাইভেটকারকে চাপা, ৪ যাত্রী জীবিত উদ্ধার

সাম্পান ডেস্ক

সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  চলন্ত কন্টেইনার লরি  উল্টে একটি প্রাইভেট কারকে  চাপা দেওয়ার  ঘটনা ঘটেছে। এসময় প্রাইভেট কারে থাকা শিশুসহ চার যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। উদ্ধার যাত্রীদের অল্প মাথায় আঘাত  লাগা ছাড়া  তেমন বড় ধরনের ক্ষতি হয়নি।

আহত  সকলের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় । আহতরা হলেন- প্রবাসী আবু বক্কর (৪২), বিমানবন্দরে তাকে নিতে আসা তার বাবা মুছা আহম্মদ (৬৩), বাবু বক্করের মেয়ে আবিদা আক্তার (৬), আবিলা ডাক্তার (৩) ও প্রাইভেটকারের চালক বেলাল (৩২)।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে সীতাকুণ্ডের  ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যাক্ষদর্শীরা জানান,সকালে একটি কন্টেইনার  প্রাইভেট কারের উপর উল্টে পড়ে।

এ সময় ভেতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, লরি উল্টে ৪০ টন ওজনের কন্টেইনার প্রাইভেট কারের ওপর চাপা পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে ক্রেন দিয়ে লরি সরিয়ে প্রাইভেট কারে থাকা চালকসহ ৪ যাত্রীকে উদ্ধার করা হয়।তারা সামান্য আহত হয়েছেন। চালককে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares