বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ফ্রিতে খাবার না পেয়ে চবি কর্মচারীর মাথা ফাটালেন ছাত্রলীগের ৩ কর্মী

প্রকাশ: ৮ মার্চ ২০২২ | ১:০৬ অপরাহ্ণ আপডেট: ৮ মার্চ ২০২২ | ১:০৯ অপরাহ্ণ
ফ্রিতে খাবার না পেয়ে চবি কর্মচারীর মাথা ফাটালেন ছাত্রলীগের ৩ কর্মী

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফ্রিতে খাবার না পাওয়ায় ডাইনিংয়ের এক কর্মচারীকে মেরে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। আবুল হোসেন নামে সোহরাওয়ার্দী হলের এই কর্মচারী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।


অভিযুক্তরা হচ্ছেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী মোখলেছ, ইংরেজি বিভাগের ১২-১৩ সেশনের সাদ্দাম হোসেন ও লোক প্রশাসন বিভাগের ১২-১৪ সেশনের শিক্ষার্থী মোরশেদ। এরা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের কর্মী বলে জানা গেছে।

জানা যায়, মঙ্গলবার দর্শন বিভাগের র‌্যাগ ডে উপলক্ষ্যে সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে দুপুরের খাবারের আয়োজন করা হয়। খাবারের মধ্যে থেকে অতিরিক্ত তিন পেকেট খাবার মোখলেস, সাদ্দাম, মোরশেদ দাবি করে। খাবার পরিবেশনকারী আবুল হোসেন তা দিতে অস্বীকৃতি জানালে ওই তিনজন তাকে মারধর করে।

মারধরে আহত আবুল হোসেন বলেন, ‘এরা তিনজন রাজনীতি করে না। ছাত্রলীগ নাম দিয়ে চলে। নেশা করে। আজকে ওরা এক হাজার টাকা চাঁদা ও অন্য বিভাগের রান্না করা খাবার করে আমার কাছে চায়। আমি দিতে না চাইলে তারা আমাকে মারধর করে। এমনকি রান্না করার খন্তি দিয়ে ওরা আমার মাথায় আঘাত করলে আমি রক্তাক্ত হই। আমি এর বিচার চাই।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, এইরকম একটা ঘটনার কথা শুনেছি। তবে লিখিত অভিযোগ পাইনি।পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares