বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ভাটিয়ারিতে ‘কিশোর অপরাধী’ বহনকারী বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ৭

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩ | ১:৫৩ অপরাহ্ণ আপডেট: ২৪ জুলাই ২০২৩ | ১:৫৩ অপরাহ্ণ
ভাটিয়ারিতে ‘কিশোর অপরাধী’ বহনকারী বাসে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ৭

সাম্পান ডেস্ক 

২৩ জন কিশোর অপরাধীকে বাসে গাজীপুর নেওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুলাই) বেলা দেড়টার দিকে বার আউলিয়া হাইওয়ে পুলিশের অধীন ভাটিয়ারি লিংক রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

 বার আউলিয়া থানা হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর  জানান, ২৩ জন কিশোর অপরাধীকে মারছা বাসে গাজীপুর নিয়ে যাচ্ছিল পুলিশ। ভাটিয়ারি লিংক রোডের মাথায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে বাসটিকে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান।

এ সময় বাসের সামনের কাচ ভেঙে যায়। চালক, সহকারী, পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

তাদের কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে আবার হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যাট আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares