বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আলোচিত মুনিয়া হত্যা মামলায় পটিয়ার শারুনের সাবেক স্ত্রী সাইফা আটক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৫৯ পূর্বাহ্ণ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ৭:৫৯ পূর্বাহ্ণ
আলোচিত মুনিয়া হত্যা মামলায় পটিয়ার শারুনের সাবেক স্ত্রী সাইফা আটক

সাম্পান ডেস্ক

মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার অন্যতম আসামি পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের সাবেক স্ত্রী সাইফা রহমান মীমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।বিজ্ঞাপন

এর আগে গতকাল মঙ্গলবার সাইফাকে তাঁর ধানমন্ডির বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। আজ বুধবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আবু ইউসুফ আরও জানান, রিমান্ড চাওয়া হয়নি, কিন্তু তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা পর্যন্ত জেলে আটক রাখতে আবেদন করবে পুলিশ। প্রয়োজন হলে যেকোনো সময় রিমান্ড চাওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares