বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে জাতীয় দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ২:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ | ২:৩৯ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে জাতীয় দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

বন্দরনগরী চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিনের প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই যুগ পূর্তি উদযাপিত হয়েছে।

আজ ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে দেশের পাঠকপ্রিয় এই দৈনিকের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,আলোচনা সভা, কেক কাটা, বিশেষ মোনাজাত ও ফুলেল শুভেচ্ছার আয়োজন করা হয়।

মানবজমিন চট্টগ্রামের ইনচার্জ ও স্টাফ রিপোর্টার জালাল রুমির তত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক।

মানবজমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাহাত মাহমুদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখারউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন,অতিরিক্ত পুলিশ কমিশনার সুজন চন্দ্র সরকার, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ন সাধারণ সম্পাদক সবুর শুভ,নির্বাহী সদস্য মোহররম হোসাইন, ফুলকলি ফুড প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার এম সবুর,কলামিস্ট মাসুম খান, সমাজ সেবক আবুল হাশেম তালুকদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ন মহাসচিব মহসিন কাজী,চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক রুপক চক্রবর্তী,এশিয়ান টিভির ব্যুরো চীপ ওয়াহিদ জামান,দৈনিক পূর্বকোণের সহ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ টেলিভিশনের কাজী মাহফুজ,জাগোনিউজের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক পূর্বদেশের মনিরুল ইসলাম মুন্নাসহ চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন গণমাধ্যম একটি ক্রান্তিলগ্ন পার করছে।বিভিন্ন কারণে অনেকে পেশাদারিত্ব বজায় রাখাতে পারছেন না।একসময়ের অনেক সম্ভাবনাময় কাগজ আজকে হারিয়ে গেছে।কিন্তু মেধাবী সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সুদক্ষ নেতৃত্বে দৈনিক মানবজমিন এখনো স্বগৌরবে টিকে আছে।মানবজমিন দেশের কথা বলে, দশের কথা। কারও তাঁবেদারি করে না স্লোগানে মানবজমিন এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষের দিকে অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহিদুল হক মোনাজাত পরিচালনা করেন।মোনাজাতে মানবজমিন পত্রিকা অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।পাশাপাশি সম্পাদক মতিউর রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।এরপর বিভিন্ন সংগঠন থেকে চট্টগ্রামে দায়িত্বরত স্টাফ রিপোর্টার জালাল রুমিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares