বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘দশ টাকায় চালের বদলে ঘরে ঘরে হাহাকার দিয়েছে সরকার’

প্রকাশ: ১৮ মে ২০২২ | ৬:৫১ অপরাহ্ণ আপডেট: ১৯ মে ২০২২ | ৪:৪৩ পূর্বাহ্ণ
‘দশ টাকায় চালের বদলে ঘরে ঘরে হাহাকার দিয়েছে সরকার’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, বাজারে শুধু তেলের দাম বেড়েছে তা নয়, বর্তমানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের এখন দিশেহারা অবস্থা। এই অবস্থায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে দেশের মানুষকে রূপকথার গল্প শুনিয়েছিল। দশ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, গ্রামকে শহরে রূপান্তর করবে। কিন্তু এখন দশ টাকায় চালের বদলে ঘরে ঘরে হাহাকার দিয়েছে।

তিনি বুধবার (১৮ মে) বিকালে সিনেমা প্যালেস মোড়স্থ ইসলামীয়া সিটি হলে আন্দরকিল্লা ওয়ার্ড় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধনকালে এসব কথা বলেন।

এম আজিজ বলেন,সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। সম্প্রতি শ্রীলংকায় জনগণের মনে যে ক্ষোভ সেটারই প্রতিফলন ঘটেছে। রাজাপাকসের পরিবারের দমন পীড়ন ও লুটের বিরুদ্ধে জেগে উঠেছে সেখানকার মানুষ। বাংলাদেশের অবস্থাও তেমন হবে।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করতে সরকার ওঠেপড়ে লেগেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন , পুরো জাতির উপর একটা ভয়াবহ আগ্রাসন শুরু হয়েছে। একদিকে ইতিহাস বিকৃত করছে, অপরদিকে অর্থনীতিকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে। এই সর্বগ্রাসী আগ্রাসন রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় অন্যান্যদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টিমের সদস্য মো. শাহ আলম, আহবায়ক কমিটির সদস্য হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, টিমের সদস্য আবদুস সাত্তার সেলিম, মামুনুল ইসলাম হুমায়ুন, মনোয়ারা বেগম মনি, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, এড. পারভিন আকতার চৌধুরী, সাবেক সদস্য ইউসুফ শিকদার, বেগম লুৎফুন্নেসা, ওয়ার্ড় বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী নুর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, বিএনপি নেতা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares