বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

কর্ণফুলীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৭ মে ২০২৪ | ১১:২১ অপরাহ্ণ আপডেট: ১৭ মে ২০২৪ | ১১:২৪ অপরাহ্ণ
কর্ণফুলীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সাম্পান ডেস্ক 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. শফি (৩৩) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, বুধবার (১৫ মে) দুপুরে কর্ণফুলী নদীতে এফভি মায়া-৩ নামে একটি ফিশিং ট্রলার থেকে নৌকায় মাছ নামাচ্ছিলেন শফি। পরে অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। ৪৮ ঘণ্টা পর বুধবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি একরাম বলেন, শফির পরিবার আমাদের জানিয়েছে তার মৃগী রোগ ছিল। আমরা ধারণা করছি নদীতে পড়ে যাওয়ার আগে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares