বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

রাউজানে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: ১ এপ্রিল ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ আপডেট: ১ এপ্রিল ২০২৪ | ৬:১৩ অপরাহ্ণ
রাউজানে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সাম্পান ডেস্ক 
চট্টগ্রামের রাউজানে পৌরসভাসহ ১৪টি ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে “সর্বজনীন পেনশন স্কিম” বিষয়ে একযোগে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার প্রতিটি ইউনিয়নে এই অবহিতকরণ কর্মশালার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) মো: রিদুয়ানুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। ১৪টি ইউনিয়নসহ ১টি পৌরসভায় উপজেলা পর্যায়ের ১৫ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে এই কর্মশালাগুলো সুসম্পন্ন করতে দায়িত্ব পালন করেন।
এই বিষয়ে  উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা বলেন, সর্বজনীন পেনশন স্কিম মাননীয় প্রধানমন্ত্রীর অসাধারণ একটি উদ্যোগ। যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ অনেক উন্নত রাষ্ট্রের সর্বজনীন পেনশন স্কিমের বয়স সীমা ৬৭ বছর সেখানে আমাদের দেশের জনগণ ৬০ বছর থেকেই এই পেনশন স্কিম সুবিধা ভোগ করতে পারবে। যা এক কথায় যুগান্তকারী একটি পদক্ষেপ।
তিনি আরও বলেন, ইউনিয়ন গুলো পরিদর্শন করে দেখা যায়, এতে প্রায় ৫ হাজারের অধিক লোকের লোকসমাগম ঘটেছে। স্থানীয় জনগণের সাথে আলাপকালে তারা মতামত ব্যক্ত করেন যে, আগে পেনশন স্কিম বিষয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাগণ আমাদেরকে বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করেছেন। আমরা শীঘ্রই এই পেনশন স্কিম গ্রহণ করবো। এই যুগান্তকারী উদ্যোগ নেয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares