বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি ও বাস সংঘর্ষ,৭ জন নিহত

প্রকাশ: ৭ নভেম্বর ২০২৩ | ১:৩১ অপরাহ্ণ আপডেট: ৭ নভেম্বর ২০২৩ | ৬:৪০ অপরাহ্ণ
হাটহাজারী চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি ও বাস সংঘর্ষ,৭ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারী উপজেলার চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে সিএনজি -বাস মুখোমুখি সংঘর্ষে হয়েছে। এতে ঘটনাস্থলে
৭ জনের মৃত্যু হয় । আহত হয় ২ জন। নিহত ও আহত সকলে একই পরিবারের সদস্য। তারা বাড়ি থেকে বেড়াতে যাচ্ছিলেন ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে  উপজেলার  চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাতজন হলেন— চন্দনাইশের জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার হিন্দুপাড়ার নারায়ণ দাশের স্ত্রী রিতা রানী দাশ (৩৫), বড় মেয়ে শ্রাবন্তী দাশ (১৭), ছোট মেয়ে বর্ষা দাশ (৯), ৪ বছর বয়সী জমজ ছেলে দ্বীপ দাশ ও দিগন্ত দাশ, ভাসুরের ছেলে বিপ্লব দাশ (২৭) এবং ননদ চিনু বালা দাশ (৫০)। এছাড়া আহত দুইজন হলেন— বিপ্লব দে ও বাপ্পা দাশ।

নাজিরহাট হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ সাম্পান নিউজকে বলেন,নাজিরহাট থেকে চট্টগ্রাম শহরমুখী একটি বাস ও  বিপরিতে মাইজভান্ডার থেকে আসা একটি সিএনজি গাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজিতে বসা শিশুসহ ১০ জন যাত্রীর মধ্যে  ঘটনাস্থলে ৩  শিশুসহ ৭ নিহত হয়। আহত ৩ জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares