বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

৪০০ যাত্রী নিয়ে সমুদ্রের মাঝে আটকা পড়েছে ‘কর্ণফুলী’ জাহাজ

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১ | ১১:৩৭ অপরাহ্ণ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ | ১১:৩৭ অপরাহ্ণ
৪০০ যাত্রী নিয়ে সমুদ্রের মাঝে আটকা পড়েছে ‘কর্ণফুলী’ জাহাজ

সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রের মাঝে আটকা পড়েছে কর্ণফুলী নামের একটি জাহাজ।

এই জাহাজে ৪০০ জনের মতো যাত্রী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে। এটি উদ্ধারের জন্য একটি টিম পাঠানো হয়েছে। যাত্রীদের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে ট্যুর অপারেটর সদস্য কাজের আহমদ বলেন, সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন জাহাজের নাবিক আমাদের বার্তা পাঠান যে তারা মাঝ সমুদ্রে আটকে গেছেন। সঙ্গে সঙ্গে আমরা এ খবরটি চারদিকে ছড়িয়ে দেই। আমাদের ট্যুর অপারেটর থেকে যাত্রীদের নিরাপত্তা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখান থেকে একটি টিম সেখানে যাচ্ছে।

জাহাজে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, গত ২৭ ডিসেম্বর এ জাহাজটি একইভাবে মাঝ সমুদ্রে বিকল হয়ে গিয়েছিল। এ ঘটনায় পর্যটকরা অভিযোগ জানালেও এর কোনো সুরহা হয়নি। ফের একদিন পর আবার একই ঘটনা ঘটল।

তিনি আরও বলেন, কক্সবাজারের উপকূলের কাছ থেকে আমরা অনেক দূরে আছি। আমরা কর্তৃপক্ষকে বারবার বললেও তারা আমাদের দ্রুত সাহায্যের নামে মিথ্যা আশ্বাস দিচ্ছেন। আমরা এখনো কোনো সাহায্য পাইনি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares