বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

২ বছর ৩ মাস জেল খেটে বের হলেন জামায়াত নেতা শামসুল ইসলাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৫ অপরাহ্ণ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৬:০৫ অপরাহ্ণ
২ বছর ৩ মাস জেল খেটে বের হলেন জামায়াত নেতা শামসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক 

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাতকানিয়া লোহাগাড়া আসনের সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।  দীর্ঘ দুই বছর ৩ মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্ত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২ টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিলাভ করেন।

নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর আড়াইটার দিকে নগর জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম কারামুক্ত হয়েছেন।তিনি প্রায় দুই বছর ৩ মাস কারাগারে ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares