বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

হেরেই গেলেন ইমরান খান

প্রকাশ: ৯ এপ্রিল ২০২২ | ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: ৯ এপ্রিল ২০২২ | ৯:৫৩ অপরাহ্ণ
হেরেই গেলেন ইমরান খান

সাম্পান ডেস্ক

শেষমেশ ক্ষমতাচ্যুতই হলেন ইমরান খান। শনিবার রাতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশনে তাঁর বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ইমরানের বিরুদ্ধে ভোট পড়েছে ১৭৪টি। প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ১৭২ ভোট।

ইমরান খান ছিলেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী। তাঁর ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশটির নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও তাঁর মেয়াদ পূর্ণ করতে পারলেন না।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares