প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ৭:১৬ পূর্বাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ | ৭:১৬ পূর্বাহ্ণ
সাম্পান ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সদস্য রেজা মুজাম্মেলের সহধর্মিণী ফজিলাতুন্নেসা (৩২) তানিয়া আর নেই।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোররাত সাড়ে তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্বামী, দেড় মাসের ছেলে, ৪ বছর বয়সী মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, আজ মঙ্গলবার বাদে জোহর পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ী কেন্দ্রীয় জামে মসজিদে (শান্তিরহাট থেকে চাপড়ী মালেক মার্কেট বা কাদের বেকারির বাড়ি) জানাজা অনুষ্ঠিত হবে।
