নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের হালিশহরে আলাউদ্দিন (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অনুমতি না নিয়ে ৫ম বিয়ে করায় এই যুবকের চতুর্থ স্ত্রী হত্যাকাণ্ড চালিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা জানা গেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় ঘটে এই ঘটনা।পরে খবর পেয়ে পুলিশ আলাউদ্দিনের মরদেহ উদ্ধার করে। একই সাথে অভিযুক্ত চতুর্থ স্ত্রী নুর জাহানকে (২৩) আটক করা হয়েছে।
নিহত আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতিআলম বাজার মঈন উদ্দিনের পুত্র।আর ঘাতক নুর জাহান একই জেলাত মাইজদী উপজেলার মৃত নুরুল ইসলামের মেয়ে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সর্বশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে হত্যা করেন।
ওসি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত নুর জাহানকে গ্রেফতার করা হয়েছে।
