প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ২:০২ অপরাহ্ণ আপডেট: ১০ আগস্ট ২০২২ | ২:০২ অপরাহ্ণ
ফটিকছড়ি প্রতিনিধি
হালদা নদীর ফটিকছড়ি অংশে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মামুনুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে ফটিকছড়ি উপজেলার হালদা নদীর নাছির মোহাম্মদ ঘাটে এ ঘটনা ঘটে।
মামুনুর রশিদ নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দীন মুন্সির বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান মামুনুর রশিদ। মাছ ধরা শেষে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় মাঝখানে ডুবে যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
