বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হালদা নদীতে বসানো অবৈধ ঘেরাজাল জব্দ

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ৩:২৭ অপরাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২৪ | ৩:৩২ অপরাহ্ণ
হালদা নদীতে বসানো অবৈধ ঘেরাজাল জব্দ

সাম্পান ডেস্ক

হাটহাজারীতে নদীতে ৬টি অবৈধ ঘেরাজালসহ প্রায় ৩ হাজার মিটাররের জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের উত্তর মাদার্শা ও রাউজান সীমান্ত এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীতে অবৈধভাবে জাল বসিয়ে মাছ শিকার করার খবর পেয়ে ওই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি ঘেরা জালসহ তিন হাজার মিটার জাল জব্দ করা হয়।

এ সময় অভিযানে আইডিএফ কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সহযোগিতা করেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares