বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অবস্থান

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ
হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, 

হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরের নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে শহীদ হাদি একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কোনোভাবেই কারও করদ রাজ্যে পরিণত করতে দেওয়া হবে না।

তারা বলেন, শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।

বক্তারা আরও অভিযোগ করে বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। দ্রুত সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

এ সময় তৌসিফ ইমরোজ, এসএম শহিদ, আল মামুনসহ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares