প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ৩:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদারের ভাই ওসমান সিকদারের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরের পতেঙ্গা এলাকা থেকে ওসমানের লাশ উদ্ধার করা হয়।নিহত ওসমান সিকদার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশনে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ভাই এমরান সিকদার বলেন,বুধবার রাত তিনটার দিকে বাসা থেকে ওসমানকে ধরে নিয়ে যায় সাত থেকে আটজনের একটি দল। এরপর তাকে খুন করা হয়েছে। তার মাথায় লাঠির আঘাত রয়েছে। এ ছাড়া পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি খুনের ঘটনা।
