বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ
হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সাম্পান ডেস্ক

হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে লিংকন নাথ(২৪)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার চিকনদন্ডী ইউপির ফতেয়াবাদ ছড়ারকুলের বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।ইউপি সদস্য আযম মেম্বার এ তথ্য জানান।

নিহত লিংকন নাথ উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হরিপদ নাথ বাড়ির সমীরণ নাথের পুত্র

ইউপি সদস্য আযম মেম্বার বলেন,লিংকনের বাবা-মার একমাত্র সন্তান ছিলো। সঙ্গ দোষে সে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলো। তার বাবার বড়দিঘী পাড় এলাকায় একটি লেদ মেশিন গ্যারেজ রয়েছে। তবে চৌধুরীহাট এলাকার একটি ফার্মেসিতে সে মাঝে মাঝে সময় দিতো। নেশা থেকে ফেরানোর জন্য তাকে পরিবার রিহ্যাব সেন্টারেও দিয়েছিলো।

হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাতে ওই ইউপির ফতেয়াবাদস্থ ছড়ারকুলের বালুরটাল এলাকায় চট্টগ্রাম ষোলশহর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দিকে যাওয়া একটি ট্রেন ছড়ারকুলের বালুরটাল অতিক্রম করার সময় লিংকন তাতে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ ময়নাতন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares