বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নূরানী মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ৯ আগস্ট ২০২২ | ৯:৩৯ পূর্বাহ্ণ আপডেট: ৯ আগস্ট ২০২২ | ৯:৩৯ পূর্বাহ্ণ
হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে নূরানী মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে শাহাদাত হোসেন (৮) নামে স্থানীয় এক নূরানী মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২টায় হাটহাজারী নাজিরহাট রেল লাইনের আলীপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহাদাত হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের জসিম উদ্দিনের পুত্র। সে স্থানীয় নূরানী তা’লিমুল কোরআন মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী।

জানা যায়, মঙ্গলবার দুপুরে নূরানী মাদ্রাসার ছুটির পর আলিপুর রেললাইন এলাকায় তেলবাহি ট্রেনে কাটা পড়লে দ্বিখন্ড হয় শিশু শিক্ষার্থী শাহাদাত ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

হাটহাজারী সদর রেলস্টেশন মাস্টার মো. জয়নাল আবেদীন বলেন, দুপুরে তেলবাহি ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে। রেল পুলিশকে এবিষয়ে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares