বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে কৃষি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ আপডেট: ২৭ মার্চ ২০২৩ | ৯:৫৪ পূর্বাহ্ণ
হাটহাজারীতে কৃষি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

হাটহাজারীতে কৃষি জমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

সাম্পান ডেস্ক :-

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির উপরিভাগের মাটি কাটায় শিহাব আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) রাতে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের হিম্মত মুহুরি বাড়ি সংলগ্ন এলাকার উত্তর বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম  বলেন, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় শিহাব আলী নামের এক এক্সেভেটর মালিককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলে তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares