বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাটহাজারীতে  ইস্তিস্কার নামাজ আদায়

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ৬:০৯ অপরাহ্ণ আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ | ৬:০৯ অপরাহ্ণ
হাটহাজারীতে  ইস্তিস্কার নামাজ আদায়

সাম্পান ডেস্ক

হাটহাজারী উপজেলায় চলমান তীব্র তাপদাহের চরম দুর্ভোগ থেকে মুক্তি পেতে আল্লাহ তায়ালা’র কাছ থেকে বৃষ্টির কামনায় হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাটহাজারী ওলামা পরিষদের উদ্যোগে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুক্তি মৌলানা কেফায়েত উল্লাহ’র ইমামতিতে এ নামাজ আদায় করা হয়।

দুই রাকাত সালাতুল ইসতিকারা নামাজ আদায় শেষে দুহাত তুলে আল্লাহুর নিকট সর্বস্তরের লোকজন বৃষ্টির জন্য প্রার্থনা করেন। নামাজ আদায়ের পর অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং সব পাপের জন্য ক্ষমা চেয়ে রহমতের বৃষ্টির জন্য অঝোরে চোখের জল ফেলতে দেখা গেছে।

হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুক্তি মৌলানা কেফায়েত উল্লাহ দু’হাত তুলে সকলের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বৃষ্টি প্রার্থনা ও দেশের মঙ্গল কামনা করে বলেন, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। তিনি আমাদের দোয়া কবুল করবেন।

নামাজে আরো উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আহমদ দিদার কাসেমী, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জি, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, জাতীয় পার্টির হাটহাজারী উপজেলার আহ্বায়ক মো. আলমগীর, আহসান উল্লাহ মাস্টার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলাানা কামরুল ইসলাম কাসেমী, হেফাজতের হাটহাজারী উপজেলার সাধারণ সম্পাদক এমরান সিকদার, পৌরসভার সভাপতি জাহাঙ্গীর মেহেদী, সাধারণ সম্পাদক মো. নুর মোহাম্মদসহ স্থানীয় জনসাধারণ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares