বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সড়ক দুর্ঘটনায় মেয়ের পর চবি অধ্যাপক শিরিন আরাও চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশ: ২২ আগস্ট ২০২২ | ১২:৩০ অপরাহ্ণ আপডেট: ২২ আগস্ট ২০২২ | ১২:৩২ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় মেয়ের পর চবি অধ্যাপক শিরিন আরাও চলে গেলেন না ফেরার দেশে

নিজস্ব প্রতিবেদক

গেলো ঈদুল আজহার দিন দুপুরে ভারতের কলকাতার বিড়লা তারামণ্ডলের কাছে বাস চাপায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থী শাজমিলা জিসমাম মুন (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তার মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. শিরিন আরা চৌধুরী ডলি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এবার তিনিও চলে গেছেন না ফেরার দেশে।ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিওন।

সোমবার ( ২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে এই শিক্ষাবিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

অধ্যাপক শিরিন আরা চৌধুরীর দেবর ব্যাংক কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গেলো কুরবানের দিন কলকাতায় সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজী জিসমাম ও ভাবী অধ্যাপক শিরিন আক্তার গুরুতর আহত হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ভাতিজী মারা যায়। ভাবী একটু সুস্থ হওয়ার পর দেশে নিয়ে আসা হয়।তবে গত সপ্তাহে উনার অসুখ আবার বেড়ে গেলে ইমপেরিয়াল হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার দুপুরে উনিও আমাদের ছেড়ে চলে যান।

প্রয়াত অধ্যাপক শিরিন আরা চৌধুরীর স্বামী জসিম উদ্দিন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।তিনি ইস্টার্ন ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তারা স্ব -পরিবারে চট্টগ্রাম শহরের মেহেদীবাগে বসবাস করতেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares