বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টেরিয়র খাতে কর ও ভ্যাট  কমানোর দাবি

প্রকাশ: ৭ জুন ২০২৩ | ১০:৪৪ পূর্বাহ্ণ আপডেট: ৭ জুন ২০২৩ | ১১:৪১ পূর্বাহ্ণ
স্মার্ট বাংলাদেশ গড়তে ইন্টেরিয়র খাতে কর ও ভ্যাট  কমানোর দাবি

সাম্পান ডেস্ক

ইন্টেরিয়র সেক্টরে ভ্যাট ও কর কমানো এবং  ইন্টেরিয়রের সব পণ্যের মূল্য কমানোর দাবি জানিয়েছে  বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানিজ এসোসিয়েশন (বিকা)।

 বুধবার (৭ জুন)ঢাকায়  ইন্টেরিয়র খাতের জাতীয় বাণিজ্য সংগঠনটির জরুরি নির্বাহী কমিটির সভায় এই দাবি জানানো হয়।সভায় বক্তারা অর্থনীতির এ সম্ভাবনাময় সেক্টরকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য  অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের  নিকট  জোর দাবি জানান।

 সভায় বিকার সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়া  বলেন,সরকার প্রায় ৭ লাখ ৬২ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। যা এ যাবতকালের সবচেয়ে বড় বাজেট নিঃসন্দেহে। প্রতিবারের মতো এবারের বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বেড়েছে। যা ইন্টেরিয়র ডিজাইন সেক্টরের জন্য আশার দিক কিন্তু পাশাপাশি ইন্টেরিয়রের প্রায় সব পণ্যের মূল্যবৃদ্ধির জন্য সুপারিশ করা হয়েছে।

বিকার সেক্রেটারি সাইফুদ্দিন রাসেল বলেন, ইন্টেরিয়র সেক্টরের উন্নতির জন্য ভ্যাট ১৫% থেকে কমানো প্রয়োজন। কর কমিয়ে এ সেক্টরে উদ্যোক্তা বৃদ্ধির সহায়ক পরিবেশ তৈরি করা উচিত।

 সভায় বক্তারা বলেন, সরকার ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে উদীয়মান একটি সেক্টর হিসেবে ইন্টেরিয়র ডিজাইন ও ডেকোরেশন খাতের সুপারিশ বা প্রস্তাবের আশানুরূপ প্রতিফলন ঘটেনি। বরং স্মার্ট বাংলাদেশের উদ্দেশের সঙ্গে সেটি যথেষ্ট অসঙ্গতিপূর্ণ। স্মার্ট বাংলাদেশের উদ্দেশের সঙ্গে সঙ্গতি রেখে বাজেটে ইন্টেরিয়র সেক্টরে ভ্যাট ও কর কমানো হোক ও ইন্টেরিয়রের সব পণ্যের মূল্য কমানো হোক।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares