বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্বৈরাচাররা স্বেচ্ছায় পদত্যাগ করে না,তাদেরকে বাধ্য করতে হয়: মীর নাসির

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ আপডেট: ১১ মার্চ ২০২৩ | ১২:৫৯ অপরাহ্ণ
স্বৈরাচাররা স্বেচ্ছায় পদত্যাগ করে না,তাদেরকে বাধ্য করতে হয়: মীর নাসির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন ,স্বৈরাচাররা স্বেচ্ছায় পদত্যাগ করে না।তাদেরকে পদত্যাগে বাধ্য করতে হয়।এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা রাজপথ ছাড়বে না ।

তিনি আজ শনিবার বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মীর নাসির বলেন,এই অবৈধ সরকার ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরন করে চলেছে । আওয়ামী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে চলেছে।এই সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, আজকের মানববন্ধনসহ বিএনপির বিভিন্ন কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমান করে জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতা কর্মীদেরকে বন্দি রেখে আন্দোলন স্তব্ধ করা যাবে না।বেগম খালেদা জিয়া, রিজভী আহমেদ ও আসলাম চৌধুরীসহ সকল নেতাকর্মীর মুক্তি দিতে হবে। তিনি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ ও ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম,অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহ উদ্দিন, নুরুল আমিন চেয়ারম্যান,জেলা বিএনপির সদস্য কর্নেল আজিম উল্লাহ বাহার,এডঃ আবু তাহের,আব্দুল আউয়াল চৌধুরী,অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,সেলিম চেয়ারম্যানঅধ্যাপক কুতুব উদ্দিন বাহার,আবু আহমেদ হাসনাত,শাহীদুল ইসলাম চৌধুরী,আনোয়ার হোসেন, সোলাইমান মঞ্জু বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares