বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

স্বেচ্ছাসেবী সংগঠন ‘কণিকা’র শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২২ | ১১:৪৩ পূর্বাহ্ণ আপডেট: ৪ জানুয়ারি ২০২২ | ১১:৪৪ পূর্বাহ্ণ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘কণিকা’র শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

সংবাদ বিজ্ঞপ্তি

স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘কণিকা’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইন-২০২২ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) পৃথকভাবে বাঁশখালীর জলদি ও লোহাগড়ার চুনতি অভয়ারণ্য এলাকায় এই কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

এসময় চুনতি অভয়ারণ্যে ও জলদি অভয়ারণ্য মিলে ৩০০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র ও ২০০ জনকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বাঁশখালীর জলদি অভয়ারণ্যে আয়োজন করা হয় মূল ক্যাম্পেইনের। এসময় ২০০ জন শীতার্ত দরিদ্র মানুষকে কম্বল, টুপি ও শীতের সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি আরো দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সদর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘কণিকার মত এমন স্বেচ্ছাসেবী সংগঠন আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। কণিকা একটি রক্তদাতা সংগঠন হলেও তাদের সমাজসেবামূলক কাজগুলো প্রশংসার দাবি রাখে। কণিকা এগিয়ে চলুক তার আপন গতিতে।’

নুসরাত জাহান তানির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কণিকার সভাপতি আব্দুল্লাহ আল মাসউদ। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কনিকার প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মুনির, সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ সায়েম, জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ও সমাজসেবক আবছার উদ্দিন চৌধুরী জান্টু প্রমুখ।

একই দিন লোহাগড়া উপজেলার চুনতি অভয়ারণ্যে পৃথক ক্যাম্পেইনে আরো ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল, টুপি ও শীতের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে চুনতি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান ‘কণিকা রক্তদাতা সংগঠন হলেও বিভিন্ন সামাজিক কাজেও অংশগ্রহণ করছে- এটা সত্যিই দারুণ। তাদের এ কাজকে আমি সাধুবাদ জানাই। চট্টগ্রামের অন্যান্য এলাকা রেখে তারা প্রত্যন্ত অঞ্চলের এই মানুষগুলোকে শীতবস্ত্র বিতরণের জন্য বেছে নেয়ায় তাদের ধন্যবাদ জানাই। আগামীতেও তারা সমাজসেবামূলক এসব কাজ চালিয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

আরাফাত বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনিকা শীতবস্ত্র বিতরণ ক্যাম্পেইনের আহ্বায়ক আশরাফুল এহসান। অন্যান্য অতিথিদের মধ্যে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares